• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
নব গঠিত চন্দ্রগঞ্জে নয় লক্ষ্মীপুর সদর উপজেলাতেই থাকতে চায় বশিকপুর ইউনিয়ন সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই যুবক নিহত : এলাকায় শোকের মাতম লক্ষ্মীপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুব দল নেতার বিরুদ্ধে থানায় মামলা লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের থানায় জিডি প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন ———পানিসম্পদমন্ত্রী রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ লক্ষ্মীপুর কারা ফটকে মায়ের জন্য দাঁড়িয়ে থাকা দুই শিশুর ছবি ভাইরাল। নেপথ্যের কাহিনী ২০ লাখ টাকা পূঁজি দিয়ে কোটি টাকার খামার গড়লেন লক্ষ্মীপুরের লিটন ১৮ মাসের কাজ ৮ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কাজ কখন শেষ হবে কেউ জানেনা

রঙিন পর্দার আড়ালে এক প্লেট চটপটির মূল্য সাড়ে ৩শ’ টাকা

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ফাস্টফুডের দোকানগুলোতে চলছে নানা অসামাজিক কর্মকাণ্ড। এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের। মহলটির দাবি, নানা বয়সের শিক্ষার্থীরা বাড়ি থেকে স্কুল-কলেজের জন্য বের হয়ে ওইসব ফাস্টফুডের দোকানগুলোর রঙ্গিন পর্দার আড়ালে তাদের অন্ধকার ভবিষ্যৎ তৈরি করছে। আর উঠতি বয়সের ওইসব শিক্ষার্থীদের উস্কে দিতে স্থানীয় ফাস্টফুড ব্যবসায়ীরা ব্যবসার নামে করছে সময় বিক্রি। তারা প্রতি ঘণ্টায় ১ প্লেট চটপটির মূল্য রাখছে সাড়ে ৩শ’ টাকা।

সচেতন মহলের অভিযোগ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়, নতুন ব্যাংকের মোড়, বাসস্ট্যান্ড এবং পুরাতন গরুর হাট এলাকায় বেশ কয়েকটি ফাস্টফুডের দোকান রয়েছে। যেগুলোতে স্কুল-কলেজের নানান বয়সের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করছে। আর সেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করছে। শিক্ষার্থীদের এমন অনৈতিক কর্মকাণ্ডে উস্কে দিচ্ছে ফাস্টফুড ব্যবসায়ীরাও। কারণ শিক্ষার্থীরা যত বেশি সময় অতিবাহিত করছে তারা ততবেশি টাকা হাতিয়ে নিচ্ছে। চটপটি আর ফুচকার ব্যবসার আড়ালে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাছে সময় বিক্রি করছে। একদিকে যেমন শিক্ষার্থীরা দিনের পর দিন রঙ্গিন পর্দার আড়ালে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। অন্যদিকে তাদের এহেন কর্মকাণ্ডে বিভ্রান্ত হচ্ছে সচেতন মহল।

Fucka-(2)

সরেজমিনে মিলেছে অভিযোগের সত্যতা। কালীগঞ্জ পুরাতন গরুর হাট এলাকায় সরেজমিনে দুইটি ফাস্টফুডের দোকানে দেখা গেছে, দোকানের সামনে চটপটি ও ফুচকার আয়োজন। আর পেছনে নানা রঙ্গের পর্দা দিয়ে আটকানো কয়েকটি কক্ষ। সেখানেই প্রতিদিন সকাল ১০টা থেকে স্কুল-কলেজের নানা বয়সী ছাত্র-ছাত্রীরা ভিড় করছে। শুরুতে ফুচকা-চটপটি খেলেও ঘণ্টার পর ঘণ্টা চলে সময় অতিবাহিত। আর স্কুল-কলেজ ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে যায়। এখানে শুধু যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী তা নয়। দূর-দূরান্ত থেকেও আসছে নানা বয়সী মানুষ। সময় শেষ হলেই বিভিন্ন হারে ঘণ্টা প্রতি রাখছে টাকা। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন। অভিযানের খবর পেয়ে দু’টি দোকানের মালিক কর্মচারী রেখে পালিয়ে যায়। এ সময় দোকানের কর্মচারীসহ ৬ জনকে আটক করা হয়।

এদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ। এরা হলেন, উপজেলার নাগরী গ্রামের গোপাল সাহার ছেলে লিমন সাহা (২৫), ফিরিন্দা গ্রামের মো. জামান করিমের ছেলে রুবেল মিয়া (৩০), অলুয়া গ্রামের ফজলুল হকের ছেলে তারেক (৩০), ভাইয়াসূতি গ্রামের কানাই চন্দ্র দাসের মেয়ে প্রিয়সী চন্দ্র দাস (১৮), দক্ষিণ পানজোরা গ্রামের হরি দাসের মেয়ে মিতু রাণী দাস (১৯) ও দোকান কর্মচারী আসিফ মিয়া (১৯)।

এ সময় মাহবুব ইসলাম মালিকানাধীন মাহবুবা জান্নাত স্টোর এবং মো. মামুন মিয়া মালিকানাধীন নামবিহীন দোকানে তালা ঝুলিয়ে দোকানের মালামাল জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হারে জেল-জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা