লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকীর সংবাদটি সত্যনয় দাবি ইট ভাটার মালিকের
লক্ষ্মীপুর প্রতিনিধি,
গত কিছুদিন আগে লক্ষ্মীপুরের মটবি গ্রামে অবস্থিত বিকেবি ব্রিক ফিল্ডের মালিককের নিকট যুবদল নেতার ৫ লাখ টাকা চাঁদাদাবি ও অস্ত্র প্রদর্শন করে প্রাণ নাশের হুমকী এবং হামলার সংবাদটি মিথ্যা বলে দাবি করেছেন ভুক্তভোগী ইট ভাটার মালিক আবুল বাসার বসু কোম্পানী।
৩০ জুন মঙ্গলবার বিকালে বসু কোম্পানী কার বিকেবি ইট ভাটায় এক সংবাদ সম্মেলনে সে দিনের ঘটনার বিস্তারিত সাংবাদিকদের নিকট তুলে ধরেন।
বসু কোম্পানী জানান, স্থানীয় যুবদল নেতা বাহার হোসেন তার বিকেবি ব্রিক ফিল্ডে মাটি বিক্রি করার বিষয়ে কথা বলতে আসেন। একই সময় মান্দারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজও তার ব্যাক্তিগত কাজে ব্রিক ফিল্ডে আসেন। এ সময় তাদের দুই জনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথাকাটাকাটি শুরু হয়ে এক পর্যায়ে তা মারামারিতে রুপনেয়। দুইজন দুজনকে মারতে উদ্বত্ত হন। এ সময় বসু কোম্পানী তাদের থামাতে গিয়ে তিনি মাথায় আঘাত প্রাপ্ত হন। তার মাথা ফেটে যায়।
তিনি আরো জানান, ঘটনার সময় তার উপর কেউ ইচ্ছাকৃত হামলা করেনি। যুবদল নেতা বাহার তার কাছে কোন চাদাঁ দাবি করেনি। কোন অস্ত্রও প্রদর্শন করেনি।
পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যুবদলনেতা বাহারকে জড়িয়ে যে সব সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য ছিলনা।
তিনি জানান, তার মাথায় বাহার ইচ্ছাকৃত হামলা করেনি। তাই তিনি এই ব্যাপারে কোন মামলা বা কোথাএ কোন বিচার প্রার্থী হননি।
এদিকে মিথ্যা সংবাদের শিক্র বাহার হোসেন ফোনে সাংবাদিকদের জানান, এই মিথ্যা সংবাদের কারনে তাকে নানা ভাবে হযরানির শিকার হতে হচ্ছে। বিগত দিনে দল ও দলীয় কর্মকান্ড করতে গিয়ে তিনি ও তার পরিবার বিগত সরকারের আইন শৃংখলা বাহিনী, দলীয় ক্যাডারদের নানা হামলা মামলার শিকার হতে হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা তাদের বাড়িতে আগুন দিয়ে চারটি ঘর পুড়িয়ে দিয়েছিল। নানা নির্যাতনের শিকার হয়ে তার বড়বোন ও ছোট ভাই অকালে মারাগেছেন। তিনি জীবন বাঁচাতে বিদেশে পাড়ি দিয়েছন।দেশে ফিরে আসারপর তাকে এমন মিথ্যা অপবাদের শিকার হতে হবে তিনি ভাবেতও পারেননি। তিনি দলের আদর্শ মেনে বিগত দিনে রাজনীতি করেছেন আগামীতেও একই ভাবে রাজনীতি করতে চান।তিনি অস্ত্রও সন্ত্রাসের রাজনীতি করেননা। তার কাছে কোন অস্ত্র ছিলনা এবং এখনো নেই।