লক্ষ্মীপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ও আলোচনা সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বরণে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগীতার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু।উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল মোতালেব। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালযের সহকারি অধ্যাপক আসিফুর রহমান,শিক্ষক গোলাম মোস্তফা বাবুল,কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃতি, গান ও নৃত্য পরিবেশন করেন।