• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
লক্ষ্মীপুরে মৃত্যুর আগে সেজো ছেলেকে জমি লিখে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবার কবর খুঁড়ে লাশ তুলে ফেলার চেষ্টা চালিয়েছে প্রবাস ফেরৎ বড় ছেলে লক্ষ্মীপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ও আলোচনা সভা লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের কাছে ঔষধ কেনার জন্য ৫শ টাকা দাবী করায় খাবার দেওয়া বন্ধ জোটেছে মারধর চন্দ্রগজের কুশাখালীতে বিএনপি নেতা ফিরোজের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শহীদ দেড় বছরে ড্রাম্পট্রাকের ছাপায় নিহত ১৩ লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক ও ফিটনেস বিহীন যান জব্দের দাবিতে মানববন্ধন সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু বেগমগঞ্জে কভার্ডভ্যান- সিএনজি অটো রিকসা মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত আহত-৪ লক্ষ্মীপুরের মান্দারিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখল লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকীর সংবাদটি সত্যনয় দাবি ইট ভাটার মালিকের

সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
Oplus_131072

সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি,
সৌদি আরবের দাম্মামে বুধবার দিবা গত রাতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেক এর বড় ও মেঝ পুত্র ফয়েজ আহাম্মদ সজীব ও ফরহাদ হোসেন সুজন।
এদের মধ্যে সজিব বড় ও সুজন ছোট। রাতেই তাদের সহ পাটিরা ফোনে মৃত্যুর সংবাদটি তাদের পিতাকে ফোন করে জানান। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানাযায়, তারা দুই ভাই সৌদী আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর কিনে এনে প্রক্রিয়া করে তারা বাজারে বিক্রি করতেন। বুধবার রাতে একটি গাড়ী বোঝাই করে তারা বাগান থেকে খেজুর নিয়ে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে ধাক্কা দিয়ে দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারাযান। তাদের লাশ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা