• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
লক্ষ্মীপুরে মৃত্যুর আগে সেজো ছেলেকে জমি লিখে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবার কবর খুঁড়ে লাশ তুলে ফেলার চেষ্টা চালিয়েছে প্রবাস ফেরৎ বড় ছেলে লক্ষ্মীপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ও আলোচনা সভা লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের কাছে ঔষধ কেনার জন্য ৫শ টাকা দাবী করায় খাবার দেওয়া বন্ধ জোটেছে মারধর চন্দ্রগজের কুশাখালীতে বিএনপি নেতা ফিরোজের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শহীদ দেড় বছরে ড্রাম্পট্রাকের ছাপায় নিহত ১৩ লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক ও ফিটনেস বিহীন যান জব্দের দাবিতে মানববন্ধন সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু বেগমগঞ্জে কভার্ডভ্যান- সিএনজি অটো রিকসা মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত আহত-৪ লক্ষ্মীপুরের মান্দারিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখল লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকীর সংবাদটি সত্যনয় দাবি ইট ভাটার মালিকের

নব গঠিত চন্দ্রগঞ্জে নয় লক্ষ্মীপুর সদর উপজেলাতেই থাকতে চায় বশিকপুর ইউনিয়ন

Reporter Name / ৩৩০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
oplus_1024

নব গঠিত চন্দ্রগঞ্জে নয় লক্ষ্মীপুর সদর উপজেলাতেই থাকতে চায় বশিকপুর ইউনিয়ন

oplus_1024


লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তরিত না করে সদরের সঙ্গে স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বশিকপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।
মানব বন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানকে স্মারক লিপি প্রদান করা হয়। এই স্মারকলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রীসহ আর ১০টি দপ্তরে প্রেরণ করেছেন।

মানববন্ধনে ‘জামাই-বউয়ের দাবি একটাই, সদরে আছি, সদরেই থাকতে চাই’, নিজের ঘর ছেড়ে পরের ঘরে যাবো না, সদর উপজেলাতেই থাকবো’ এসব স্লোগান সংবলিত পেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন বশিকপুর ইউনিয়নবাসী।
এসময় বক্তব্য রাখেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মমিনুল হক, বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামায়াতের ইউনিয়নের আমীর মাইন উদ্দিন, সাংবাদিক এসএস আওলাদ হোসেন, ব্যবসায়ী মোশতাক আহমেদ সোহাগ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক সোহবার হোসেন জনি প্রমুখ।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, আমরা লক্ষ্মীপুর সদরে ছিলাম, সদর উপজেলাতেই থাকতে চাই। লক্ষ্মীপুর-২ আসনের অন্তর্ভুক্ত সদর উপজেলার ৯ টি ইউনিয়নের একটি বশিকপুর। লক্ষ্মীপুর-২ আসনের সঙ্গে চন্দ্রগঞ্জের কোন সংশ্লিষ্টতা নেই। এজন্য বশিকপুরকে চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর করা হলে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। এটা আমর চাই না, আমরা সদরেই থাকতে চাই।
বিএনপি নেতা মাহবুবুর রহমান খোকন বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা হোক এতে আমাদের কোন আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে বশিকপুরকে সদর উপজেলায় রাখতেই হবে। এখানকার ৯৯ শতাংশ মানুষই সদর উপজেলাতে থাকতে চায়। আমাদের সদরে যেতে ৬ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আর চন্দ্রগঞ্জ গেলে আমাদেরকে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এটি আমরা কখনো মানবো না।

প্রসঙ্গত, সদর উপজেলাকে বিভক্ত করে বশিকপুরসহ ৯ টি ইউনিয়ন বিভক্ত করে ১৯ মে মন্ত্রপরিষদ বিভাগ চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। সোমবার (১ জুন) সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ উপজেলার ইউনিয়নের নাম্বার পুননির্ধারণ করে মন্ত্রীপরিষদ বিভাগ। এর আগে ২০১৪ সালে সদর থানাকে ভাগ করে বশিকপুর সহ পূর্বাঞ্চলের ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা গঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা