লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের কাছে ঔষধ কেনার জন্য ৫শ টাকা দাবী করায় খাবার দেওয়া বন্ধ জোটেছে মারধর
Reporter Name
/ ১৫৮
Time View
Update :
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
Share
Oplus_131072
লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের কাছে ঔষধ কেনার জন্য ৫শ টাকা দাবী করায় খাবার দেওয়া বন্ধ জোটেছে মারধর
সংবাদাদাঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে প্রবাসী ছেলের কাছে ঔষধ কেনার জন্য ৫শ টাকা অতিরিক্ত দাবী করায় ৪দিন ধরে খাবার দাবার বন্ধ করে দিয়েই ক্ষ্যান্ত হয়নি প্রবাসী ছোট ছেলে মাসুদ ও তার স্ত্রী পুস্প আক্তার। প্রবাস থেকে ফোনে নিজ শ্যালক নাঈম ও ফুফাতো শ্যালক সোহাগ পাটওযারীকে বাড়িতে পাঠিয়ে সন্ত্রাসী কায়দায় পিতা আমির হোসেন কালু ও মা শাহীন আক্তারকে মারধর করার অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ইউনিয়নের ৭নং ওয়ার্ড জয়রামপুর গ্রামের হাজিরপুল নামক এলাকায়। এ ব্যাপারে আহত পিতা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানাযায়, হাজিরপুল এলাকার চকিদার বাড়ির বাসিন্দা দিনমজুর আমির হোসেন কালু ও তার স্ত্রী শাহীন আক্তার বিভিন্ন ভাবে দায় দেনা করে তাদের তিন ছেলেকে প্রবাসে পাঠিয়ে সুখের মুখ দেখতে চাইলেও তাদের ভাগ্যে সুখ জোটেনি। তিন ছেলেই তাদের স্ত্রীদের নিয়ে পৃথক অন্নে কালুর ঘরে বসবাস করে আসছে।
ছেলে ও ছেলের বউরা কালু ও তার স্ত্রীকে ঠিকমত ভরন পোষন না দিয়ে নানা তালবাহার করে যাচ্ছে। এ নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। ছেলেরা পিতা মাতাকে পালাক্রমে ভাত খাওয়ালেও চিকিৎসা খরচ ও বাবার পকেট খরচ দেয়নি। সম্প্রতি স্থানীয় সমাজকর্মী মনির হোসেনের নেতৃত্বে এক ঘরোযা বৈঠকে সিদ্ধান্ত হয় ছেলেরা বাবাকে মাসিক ১৫শ টাকা করে ও মাকে ৫শ টাকা করে দিবে। কিন্তু ছেলেও ছেলের বউরা সে সিদ্ধান্ত সঠিক ভাবে পালন নানকরে নানা তালবাহানা করে যাচ্ছিল। এরই মধ্যে কালুর স্ত্রী শাহীন আক্তার ছোট ছেলে মাসুদ ও তার স্ত্রী পুস্প আক্তারের নিকট ঔষধ কেনার জন্যধার্যকৃত টাকা সহ অতিরিক্ত ৫শ টাকা দাবী করলে মাসুদ মোবাইল ফোনে মাকে অশ্লীল ভাষায় গালাগাল করে বউকে দিয়ে বাবা মায়ের খাবার বন্ধ করে দেয়। ফলে ৪ দিন ধরে তারা নিজ ঘরে অনাহারি জীবন যাপন করতে থাকে। অন্য ছেরের বউয়েরাও এ সময় শ্বশুর শ্বাশুড়ীকে খাওয়ার দেয়নি। শুক্রবার বিকালে কালু এ নিয়ে প্রতিবাদ জানালে মাসুদের স্ত্রী পুস্প বেগম স্বামীকে অবহিত করে। এ সময় মাসুদ তার শ্বশুর বাড়িতে ফোন তরে তার শ্যালক ও ফুফাতো শ্যালককে কালুর বাড়িত পাঠায়। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মাসুদের ফুফাতো শ্যালক সোহাগ পাওয়ারী অশ্লীল গালাগাল কের এক পর্যায়ে একটি কাঠ দিয়ে কালু ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে হত্যার হুমকীদিয়ে চলেযায়। উপস্থিত লেকজন ঘটনা প্রত্যক্ষ করে। এ ব্যাপারে জানতে চাইলে ছেলের বউয়েরা মারধরের ঘটনা অস্বীকার করে। শ্বশুর শ্বাশুড়ী চারদিন অভুক্ত থাকলেও অন্য ছেলের বউযেরা তাদের খাবার না দেওযার বিষয়ে জানতে চাইলে তারা জানান, এ সময় তাদের ভাগে খাওয়ানোর কোন দায়িত্ব ছিলনা বলে তারা খাবার দেয়নি। এ দিকো ছোট ছেলে মাসুদ ফোনে জানান, সে মাসে কেন অতিরিক্ত ৫শ টাকা দিবে। ১মাস পরে সে দেশে এসে বাবা মাকে দেখে নিবে বলে নানা অশ্লীল কথা বলে।
আমার দেশ জনতা ডট কম
web : www.amardeshjanata.com
সম্পাদক ও প্রকাশক: সৈয়দ এম আর ইসলাম।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কর্যালয়- হাসপাতাল রোড, লক্ষ্মীপুর।
মোবাইল- ০১৮৬৬-০৮৮৯৫০