• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
লক্ষ্মীপুরে মৃত্যুর আগে সেজো ছেলেকে জমি লিখে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবার কবর খুঁড়ে লাশ তুলে ফেলার চেষ্টা চালিয়েছে প্রবাস ফেরৎ বড় ছেলে লক্ষ্মীপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ও আলোচনা সভা লক্ষ্মীপুরে প্রবাসী ছেলের কাছে ঔষধ কেনার জন্য ৫শ টাকা দাবী করায় খাবার দেওয়া বন্ধ জোটেছে মারধর চন্দ্রগজের কুশাখালীতে বিএনপি নেতা ফিরোজের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শহীদ দেড় বছরে ড্রাম্পট্রাকের ছাপায় নিহত ১৩ লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক ও ফিটনেস বিহীন যান জব্দের দাবিতে মানববন্ধন সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু বেগমগঞ্জে কভার্ডভ্যান- সিএনজি অটো রিকসা মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত আহত-৪ লক্ষ্মীপুরের মান্দারিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখল লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকীর সংবাদটি সত্যনয় দাবি ইট ভাটার মালিকের

লক্ষ্মীপুরে মৃত্যুর আগে সেজো ছেলেকে জমি লিখে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবার কবর খুঁড়ে লাশ তুলে ফেলার চেষ্টা চালিয়েছে প্রবাস ফেরৎ বড় ছেলে

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
oplus_131072

লক্ষ্মীপুরে মৃত্যুর আগে সেজো ছেলেকে জমি লিখে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবার কবর খুঁড়ে লাশ তুলে ফেলার চেষ্টা চালিয়েছে প্রবাস ফেরৎ বড় ছেলে
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল্যাহ মিয়া ৯৫ বছর বয়সে গত বছর জুন মাসে মারাযায়। মৃত্যুর কয়েক মাস আগে তিনি তার সেজ ছেলে জয়নালকে২৭ শতাংশ জমি লিখে দিযে যায়। এ নিয়ে তার অন্য ছেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত শুক্রবার বিকালে চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের ওয়াসিম উদ্দিন হাজী বাড়ির সদ্য প্রবাস ফেরৎ বড় ছেলে সিরাজুল ইসলাম বাড়ির সামনের পারিবারিক কবরস্থানের কবর থেকে শাপল ও কোদাল দিয়ে বাবা আব্দুল্যাহ মিয়ার লাশ তুলে ফেলে দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তিনি কবরের বেশ কিছু অংশ খনন করে ফেলে। এ সময় তার স্ত্রী নযন বেগম সহ পরিবারের সদস্যদের বাঁধার মুখে তিনি কবরটি পুরোপুরি খনন করতে পারেনি। পরিবারের সদস্যরা তাকে কবরস্থান থেকে সরিয়ে নিতে সক্ষম হন।
এই ঘটনাটি দুর থেকে জয়নালের স্ত্রী জাহেদা বেগম মোবাইলে ভিডিও ধারণ করায় তাকে মারধর করা হয়।
বাবার কবর থেকে বড় ভাইযের লাশ তুলে ফেলার চেস্টা করার খবর পেয়ে আব্দুল্যাহ মিয়ার ৪ মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ছুটে এসে ক্ষুদ্ধ হয়ে উঠে। তারা স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর নিকট ঘটনাটি অবহিত করে বিচার দাবি করেন।
আব্দুল্যাহ মিয়ার মেয়েরা জানান, তার বাবা আব্দুল্যাহ মিয়া কয়েক বছর আগে তার সেজো ছেলে জয়নালকে ছাড়া বাকী ৪ ছেলেকে ২৮ শতাংশ করে বাড়ি ও বাগানের জমি লিখে দেন।
পরবর্তীতে তিনি মারা যাওয়ার আগে সেজো ছেলে জয়নালকে ২৭ শতাংশ নাল জমি লিখে দিয়ে যান। এতে বড় ছেলে কাতার প্রবাসী সিরাজুল ইসলাম বাবার প্রতি চরম ভাবে ক্ষুদ্ধ হন। সম্প্রতি সে দেশে আসে। গত শুক্রবার সে বাবার কবর খুঁড়ে লাশ তুলে ফেলে দেওয়ার চেষ্টা চালান।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী নয়ন বেগম ঘটনার সত্যতা স্বীকার করলেও সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য আব্দুল্যাহ মিয়ার মেজো ছেলে ফারুক কয়েক বছর আগে মারা গেছে।বাকী ছেলেরা প্রবাসে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা