লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

Oplus_131072
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় সেনাবাহিনী ও র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন সেনা বাহিনীর চন্দ্রগঞ্জ ক্যাম্প ইন চার্জ ক্যাপ্টেন আরমান হাবিব।বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গ্রেফতার কৃতরা হলো লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী নিহত নাসির বাহিনীর সদস্য চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের তাজুল ইসলাম সুমনের পুত্র ইমরান হোসেন (২৩) ও বাজারের পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোঃ সজিব (২৪)
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ৪টিএলজি, ২টি পিস্তলের ম্যাগাজিন,১১ রাউন্ড পিস্তলের গুলি, চারটি খালি কার্টুজ,এলজিতে ব্যবহার উপযোগী ২৫ রাউন্ড শর্ট গানের গুলি,দুইটি ককটেল, ৫০টি আতশবাজি, একটি চোরা, ২টি মোবাইল। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ডাকাতি ও চুরি সহ একাধিক মামলা রয়েছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এসব অস্ত্র মজুদ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে। আটককৃত সন্ত্রাসীরা স্থানীয় যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
তাদের রাতেই লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Oplus_131072

Oplus_131072

২৮.৬৮°সে