লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

Oplus_131072
লক্ষ্মীপুর প্রতিনিধি,
শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, শুক্রবার দিবাগত রাত আটটার দিকে গোপন সাম্বাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী মাছ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও পাঁচ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগড়িয়া গ্রামের শাহাবুদ্দিনের পুত্র ডাকাত বেলাল হোসেন (৪৫)
লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের নূর হোসেনের পুত্র ফাহিম (২১) ও একই উপজেলার পূর্ব চরমনাসা গ্রামের নুরুল ইসলামের পুত্র আরিফ হোসেন (৩৬)
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ডাকাতিয়া আইনে মামলার প্রস্তুতি চলছে।

২৯.৯৬°সে