Header Border

ঢাকা, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৯.৯৬°সে
শিরোনাম
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা

লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা

oplus_131072

oplus_131072


লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে হত দরিদ্র কৃষক আব্বাছ মিয়ার মালিকানাধীন জমি জবর দখল ও বাগানের গাছ কেটে নিজ বাড়ির রাস্তা নির্মানের পায়তারা করছেন চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সভাপতি জিল্লুর রহিম।
জমি জবর দখল ও বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় কৃষক আব্বাছ ও তার স্বজনদের নানা ভাবে হুমকী ধমকী দিয়ে যাচ্ছে জিল্লুর রহমান ও তার সহোদর ভাই সায়েদ।
ভুক্তভোগী আব্বাছ ও তার স্বজন সহ এলাকাবাসী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী আব্বাছ মিয়া ও স্থানীয় হাফিজ উল্যাহ, হানিফ ভূঁইয়া ও নুর নাহার জানান, যাত্রাপুর খোনার বাড়ির মৃত ইন্নুছ মিয়ার পুত্র মোঃ আব্বাছ মিয়ার মালিকানাধীন ২৩০ ফুট জমি দৈর্ঘের ও ১০ ফুট প্রস্তের কাঠের বাগান জবর দখল করে থানা কৃষক দলের সভাপতি জিল্লুর রহিম তার বসত বাড়ির বিকল্প পথ তৈরি করার চেস্টা চালিয়ে যাচ্ছে। সে এ কাজ করার জন্য সদর উপজেলা পরিষদ থেকে টিআর প্রকল্পের একটি বরাদ্দও নিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে কৃষক দলের সভাপতি জিল্লুর রহিম দাবি করেন এ স্থানটিদিয়ে আগে থেকেই একটি রাস্তা রয়েছে। তিনি সে রাস্তাটি সংস্কারের চেস্টা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্বাছের মালিকানাধীন উক্ত জমির উপরদিয়ে অতীতে কখনো কোন রাস্তা বা পথ ছিলনা এখনো নেই।
এ ব্যাপারে জানতে চাইলে হাজির পাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ আলম বলেন, আব্বাছের জমির উপরদিয়ে কোন রাস্তা ছিলনা এই জমির উপরদিয়ে রাস্তা করার কোন সুযোগ নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল বলেন, তিনি উক্ত স্থান পরিদর্শ করেছেন। এই স্থানের উপরদিয়ে কোন রাস্তা ছিলনা এখনো রাস্তা করার কোন সুযোগ নেই। স্থানীয় সূত্রে জানাযায়, আব্বাছের এক ছেলে মানষিক প্রতিবন্ধী। স্ত্রী ও প্রতিপক্ষের হামলায় আহত হয়ে দৃস্টি প্রতিবন্ধী। বসবাসের ঘরটিও ভাঙ্গাচুরা যেখানে থাকার কোন পরিবেশ নাই। তার উল্লেখিত জমি এ বাগানে প্রতিরাতেই বিভিন্ন স্থান থেকে মাদক সেবিরা এসে মাদকের আড্ডা জমান। প্রতবাদ করলে তাকে প্রাণে হত্যার হুমকী দেওযা হয়।
এদিকে ভুক্তভোগী আব্বাছ হোসেন তার মালিকানাধীন জমি ও জীবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার

আরও খবর