ব্যানার লাগানোকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষ আহত-৫

লক্ষ্মীপুর প্রতিনিধি,
ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর আসনের ভাবানীগঞ্জের রিফুজি মার্কেট জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম,ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারী ইয়াসিন আরাফাত তাহসিন ও অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ড.রেজাউল করিমের ব্যানার লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা প্রদান করে। এনিয়ে দু-পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৫জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন,বিগত সময়ে রিফুজি মার্কেট এলাকায় শাহজাহানের নেতৃত্বে একাধিকবার ড.রেজাউল করিমের পোস্টার ছিঁড়েছে। আজকে ও জামায়াতের লোকজনের ওপর পরিকল্পিত ভাবে হামলা ও বাধা প্রদান করে। এতে জামায়াতের কয়েকজন আহত হয়।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন বলেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে জামাতের লোকজন তাকে মেরে রক্তাক্ত করে। এই ঘটনার সাথে বিএনপির যে নাম বলা হচ্ছে। এটি সত্য নয়। জামায়াতের লোকজন গায়ে এসে বিরোধ সৃষ্টির পায়তারা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

২৮.০৩°সে