Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.০৩°সে
শিরোনাম
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

লক্ষ্মীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

লক্ষ্মীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সোনাপুর গ্রামের শিকদার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ৬জনকে ডাকাতি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। গ্রেপ্তাররা হলেন রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মোঃ শাকিব হোসেন (২০), জিদান (১৫) ও চরপাতা ইউনিয়নের মোঃ রাকিব (২০)। তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শিকদার রাস্তার মাথা ও আশপাশ এলাকায় ডাকাতের উৎপাত বেড়ে যায়। প্রায় ডাকাতির ঘটনাও ঘটে। বুধবার গভীররাতে শিকদার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এখবর পেয়ে রায়পুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি চাকু,মোবাইল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৬জন আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান বলেন,
ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৬জন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির ঘটনায় মামলার সোনাপুর এলাকার বাসিন্দা মোমিন নামের এক ব্যক্তি ডাকাতি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার

আরও খবর