Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.০৩°সে
শিরোনাম
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা লক্ষ্মীপুরে

oplus_131072

শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর প্রতিনিধি
আগামী ৩০ জানুয়ারি শুক্রবার জামায়াত আমীর লক্ষ্মীপুরে আসছেন। এ দিন তিনি শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে উপলক্ষে বুধবার জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।
লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনসভার আয়োজন এবং প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।
জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠীত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ সদর আসনের প্রার্থী ডক্টর রেজাউল করিম জানান, জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ৩০ জানুয়ারি দুপুর ৩ ঘটিকার সময় লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা আয়োজন করা হচ্ছে। আমাদের আশা, সভায় ৪লাখ মানুষ অংশ নেবে এবং শহরের পুরো এলাকা লোকারণ্য থাকবে।
জনসভায় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। এছাড়া জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।
উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা
ব্যানার লাগানোকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষ আহত-৫
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের আহত-১৫
গণভোটে ‘না’-এর পক্ষে গেলে গণ–অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে: নাহিদ
জাতীয় সংসদ নির্বাচন—– লক্ষ্মীপুরের ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, ৩ জনের মনোনয়ন স্থগিত লক্ষ্মীপুর প্রতিনিধি,

আরও খবর