Header Border

ঢাকা, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৯.৯৬°সে
শিরোনাম
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

বহিষ্কার হচ্ছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলি

ডেক্স রিপোর্ট
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্টও করা হয়েছে।

দি টাইমস জানিয়েছে, বাংলাদেশের পতিত সরকারের প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকীর খালা শেখ হাসিনার সাথে সম্পর্কের কারণে যদি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, তবে মন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে, ওই বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্টও করা হয়েছে।

কর্মকর্তারা জানান, যদিও টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন; তবু যুক্তরাজ্যের ক্ষমতাসীনরা তাকে নিয়ে বিব্রত। সেজন্য ডাউনিং স্ট্রিট টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে।

অবশ্য বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক এই মন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়লেও অতীতে তার পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা রাখেন বলেও ঘোষণা দিয়েছেন। স্টারমারের এ অবস্থানের কারণে দ্য টাইমস কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি। বরং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, দলটি টিউলিপের বিকল্প প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে যে ধারণা করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য।

তবে টাইমসকে এ-ও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ অন্তত অনানুষ্ঠানিকভাবে কে কে টিউলিপের উত্তরসূরী হতে পারেন তা বিবেচনা করছেন।

স্টারমারের পক্ষাবলম্বন নিয়েও যুক্তরাজ্যের রাজনীতি সরগরম। এর পেছনের কারণ খুঁজে বের করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
সূত্র : দি টাইমস

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত
লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের আহত-১৫
গণভোটে ‘না’-এর পক্ষে গেলে গণ–অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে: নাহিদ

আরও খবর