Header Border

ঢাকা, শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.১৮°সে
শিরোনাম
খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের হাসপাতাল থেকে ফেরার পথে পিটিয়ে হত্যা গ্রেপ্তার-৩

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের
হাসপাতাল থেকে ফেরার পথে পিটিয়ে হত্যা গ্রেপ্তার-৩
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যাক্তিকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় পিটিয়ে আহত করারপর চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার সহদর ভাইয়েরা শুক্রবার তাকে মারধর করে আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। সদর হাসপাতালে চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় তার ওপর আবারো হামলা করা হয়। এলাকাবাসী তাকর উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। গত ২ জানুয়ারি শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সাথে তার ৩ ভাই তাহের, তাজল ও নজিরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।
পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৩ জনকে আটক করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

আরও খবর