Header Border

ঢাকা, শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.১৮°সে
শিরোনাম
খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরে কৃষকের পাকা ধান পুড়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা

Oplus_131072

লক্ষ্মীপুরে কৃষকের পাকা ধান পুড়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা

Oplus_131072


লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে সংখ্যালঘু কৃষকের ৯৬শতাংশ জমির পাকা ধান পুড়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সত্যরঞ্জন দাস। তিনি ওই এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সত্যরঞ্জন দাস বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সত্যরঞ্জন দাস জানান, গত কয়েকদিন আগে তিনি ৯৬ শতাংশ জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, “অনেক ধার দেনা করে ধান চাষ করেছি। কয়েকদিন ধরে কেটে রাখা ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল।” তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কী কারণে আগুন দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

আরও খবর