Header Border

ঢাকা, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.০৭°সে
শিরোনাম
খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ নিহত ১, আহত ১৫

বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ নিহত ১, আহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিএনপির দুইটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় এই সংঘর্ষ হয়।
নিহতের নাম সাইজ উদ্দিন। তিনি চর গাসিয়া গ্রামের বাসিন্দা। সাইজ উদ্দিন স্পেনে থাকতেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজারসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টাধাওয়া এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এটি চলে বিকাল পর্যন্ত। এ সময় ১৫ জন আহত হন। এর জের ধরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন মিলে শামীমের সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে যায়। এরপর তাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।
এদিকে আশংকাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান, জসিম উদ্দিনসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। আহত অন্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সালেহ আহমেদ বলেন, নানা অপরাধের কারণে গত ২১ ডিসেম্বর ২নং চরবংশী ইউনিয়ন বিএনপিসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শামীম গাজী ও ফারুব কবিরাজ সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাইজ উদ্দিন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘর ভাঙচুর করার খবর শুনেছি। এসব বিষয় তদন্ত করা হচ্ছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার

আরও খবর