লক্ষ্মীপুরে নতুন শ্রেণির বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে গেছেন ছাত্রছাত্রীরা
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের হাতে নতুন শ্রেণির শত ভাগ বই তুলে দেওয়া সম্ভব হলেও বই সরবরাহ না থাকায় মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন শ্রেণির বই তুলে দেওয়া সম্ভব হয়নি।
জেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে দুই একটি করে বই তুলে দেওয়া গেলেও ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কোন বই দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। তিনি খবরের কাগজকে জানান, বই সরবরাহ না থাকায় এবং জাতীয় শোক দিবসের কারণে এবার জেলায় ওই উৎসব পালন করা হয়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম খবর কাগজকে বলেন, বইয়ের অভাবে ছাত্র ছাত্রীদের হাতে প্রতি বছরের ন্যায় বই তুলে দেওয়া সম্ভব হয়নি।
ছাত্রছাত্রীরা বছরের প্রথম দিনে নতুন শ্রেণীর বই না পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।
একই উপজেলার পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাজী তোফাজ্জল হোসেন খবরের কাগজকে বলেন, বই না থাকায় ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। আমরা নিরুপায় হয়ে ছাত্র ছাত্রীদের আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠান করে দিনটি পার করেছি।
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ আলম খবরের কাগজ কে বলেন, আমরা ইবতেদায়ী শাখার ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করতে সক্ষম হলেও বইয়ের অভাবে সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন বই বিতরণ করতে পারেনি। ষষ্ঠ শ্রেণিতে দুইটি ও নবম শ্রেণিতে সাতটি বই দিয়েছি। ছাত্র-ছাত্রীরা নতুন শ্রেণির বই না পেয়ে মন খারাপ করে মাদ্রাসা থেকে ফিরে গেছে।
অপরদিকে লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন খবরের কাগজ কে বলেন, আমরা জেলার সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে শতভাগ বই তুলে দিতে পেরেছি। কিন্তু উৎসব পালন করা নিষিদ্ধ থাকায় এবার কোন বই উৎসব করা হয়নি।

২৮.০৩°সে