Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.২৭°সে
শিরোনাম
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

রামগঞ্জ স্কয়ার হসপিটালে পাঁচ হাজার টাকা দামের ইঞ্জেকশন ১৫০০০ টাকা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ইনসেপ্টা কোম্পানির সাড়ে ৪ হাজার টাকা মূল্যের এস টি কে ইনজেকশনের দাম ধরা হয়েছে ১৫ হাজার টাকা।

১০ জানুয়ারি শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন মো. মোমিন হোসেন নামের এক রোগীর স্ত্রী আকলিমা বেগম। বেসরকারি ওই চিকিৎসা কেন্দ্রটিতে ৩৬ ঘণ্টার কেবিন ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার টাকা এবং অক্সিজেন বাবদ ধরা হয়েছে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে ৩৬ ঘণ্টায় ৬০ হাজার ১৮৭ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সৃষ্ট ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।

এ ব্যাপারে আকলিমা জানান, উপজেলার পূর্ব ভাদুর কুড়ি ভুঁইয়া বাড়ি নিবাসী তার স্বামী মো. মোমিন হোসেন গত ৬ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করেন। স্থানীয় এক মহিলা তাসলিমা আক্তার নিজেকে রামগঞ্জ স্কয়ার হসপিটালের চেয়ারম্যান হাসেম পাটোয়ারীর আত্মীয় দাবি করে স্বল্প খরচে চিকিৎসা প্রদানের আশ্বাস দিয়ে তার স্বামী মো. মোমিন হোসেনকে ওই দিন দিবাগত ভোর ৩টায় শহরস্থ স্কয়ার হসপিটালে নিয়ে আসে। এরপর ওই হসপিটালের ৩১১নং কেবিনে ডা. মো. বিল্লাল হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা প্রদান করা হয়। পরদিন ৭ জানুয়ারি রোগী সুস্থতাবোধ করলে বিকেল ৩টায় হসপিটাল কর্তৃপক্ষ ৬০ হাজার ১৮৭ টাকার বিল ধরিয়ে রোগীকে রিলিজ করে দেয়। বিল নিয়ে কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা শুরু হলে রোগীর আত্মীয়-স্বজন বিষয়টি সাংবাদিকদের জানান।
এ বিষয়ে হসপিটালের চেয়ারম্যান হাসেম পাটোয়ারী জানান, যে বিল ধরা হয়েছে এ নিয়ে রোগীর পক্ষ থেকে আবদার করা হলে আমি ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করতাম। এ সময় অতিরিক্ত বিল ধরার বিষয়ে তিনি জানান, এস টি কে ইনজেকশানটি সংগ্রহ করা দুরূহ ব্যাপার। তাছাড়া পুশ করাও কঠিন। তাই অতিরিক্ত ১০ হাজার টাকা ধরা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন—– লক্ষ্মীপুরের ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, ৩ জনের মনোনয়ন স্থগিত লক্ষ্মীপুর প্রতিনিধি,
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বছরে আয় ৪৭ লাখ টাকা, রয়েছে ১২০ ভরি সোনা
নিয়ম বহির্ভূত বহুতল ভবনের ফাইলিং লক্ষ্মীপুরে সড়ক সহ পড়েছে বাড়িঘর ও দোকান , আতংকিত ব্যবসায়ীরা
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল সহ মাদক কারবারির স্ত্রী আটক
কৃষি কর্মকর্তার পরকীয়ার বলি স্কুল শিক্ষকা স্ত্রী ও ৩ শিশু সন্তান
‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

আরও খবর