Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৪০.১২°সে
শিরোনাম
লক্ষ্মীপুরের ৩ বধু সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার

দলীয় নেতাদের বিরুদ্ধে চর দখলের অভিযোগ করায় লক্ষ্মীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিস্কার

দলীয় নেতাদের বিরুদ্ধে চর দখলের অভিযোগ করায় লক্ষ্মীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিস্কার
লক্ষ্মীপুর প্রতিনিধি,
দলীয় নেতাদের বিরুদ্ধে স্যবাদ সম্মেলন করে চরের খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করার ঘটনায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে মহিউদ্দিন সোহাগ নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারের শিকার যুবদল নেতা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে বহিস্কার তথ্য জানানো হয়েছে। বহিস্কারের বিষয়টি বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন দলটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন।
এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বহিস্কারের কারণ হিসেবে চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁকে ইউনিয়ন পদের পাশাপাশি প্রাথমক সদস্যপদ ও দল থেকে বহিস্কার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহিউদ্দিন সোহাগ বিএনপি-যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। ওই সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর প্রেক্ষিতে রাতেই তাঁর বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলের নেতাকর্মীদের ধারণা ওই বক্তব্যের কারণেই তাঁকে বহিস্কার করা হয়েছে। রায়পুরে যুবদলের কোনো কমিটি না থাকায় জেলা কমিটি বহিস্কারের ঘোষণা দিয়েছে ।
মহিউদ্দিন সোহাগ সাংবাদিকদের বলেন, বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকীয় জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিস্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামে বাহিরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এজন্য দলের শাস্তিকেও মেনে নিয়েছি। পাশাপাশি অপরাধীদেরও বিচার চাই।’
লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন বলেন, ‘জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিস্কারের সিদ্ধান্তটি ইতিমধ্যে কার্যকর করেছেন। বহিস্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তাঁর সাথে

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরের ৩ বধু সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি বিএনপি নেতাকে জরিমানা

আরও খবর