Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৮৯°সে
শিরোনাম
লক্ষ্মীপুরের ৩ বধু সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে ট্রাফিক কনস্টেবলের আত্নহত্যা লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। মঙ্গলবার দুপুরে কোডেক হাজীগঞ্জ শাখা কার্যালয়ে শতাধিক শীতার্ত ব্যক্তির মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা, এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম, চরগাজী শাখা ব্যবস্থাপক মো. আজহার উদ্দিন, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক অঞ্জলি কর, চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক নার্গিস আক্তার প্রমুখ ।
কোডেকের এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, উপকূলীয় অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের দুস্থ ও শীতার্তদের মাঝে ৪০০টিসহ লক্ষ্মীপুরে মোট ৮০০টি শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, সমাজে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে দুস্থদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে উপকূলে এ কম্বল দেওয়া হয়।
গরিব ও অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক খুশি । আগামীতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে ——লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে দুই শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরে একই পরিবারের ৪জনের দাফন সম্পন্ন
লক্ষ্মীপুরে দরিদ্র কৃষকের বাগান কেটে বাড়ির রাস্তা নির্মান করার পায়তারা করছেন কৃষক দলের নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার

আরও খবর