• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
দৈনিক বাংলার মুকুল পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি: লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ লক্ষ্মীপুরে অস্ত্র নগদ টাকা ও দুই সহযোগীসহ নৌ ডাকাত সর্দারকে আটক করেছে কোস্ট গার্ড নব গঠিত চন্দ্রগঞ্জে নয় লক্ষ্মীপুর সদর উপজেলাতেই থাকতে চায় বশিকপুর ইউনিয়ন সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই যুবক নিহত : এলাকায় শোকের মাতম লক্ষ্মীপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুব দল নেতার বিরুদ্ধে থানায় মামলা লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের থানায় জিডি প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন ———পানিসম্পদমন্ত্রী রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে অস্ত্র নগদ টাকা ও দুই সহযোগীসহ নৌ ডাকাত সর্দারকে আটক করেছে কোস্ট গার্ড

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে অস্ত্র নগদ টাকা ও দুই সহযোগীসহ নৌ ডাকাত সর্দারকে আটক করেছে কোস্ট গার্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত নৌ ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার(৬ জুন) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্যার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতির সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে তারা কুখ্যাত নৌ ডাকাত আজিম ব্যাপারী(৩২) ও তার দুই সহযোগী মো. বশির (৪০) ও রাব্বী (১৬)কে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত তিনজনই লক্ষ্মীপুরের রামগতি থানার বাসিন্দা।
উল্লেখ্য, এর আগে কুখ্যাত নৌ ডাকাত আজিমকে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্ট গার্ড অস্ত্রসহ আটক করেছিল। জামিনে বেরিয়ে এসে সে আগের পেশায় ফিরে যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানিয়েছে কোস্ট গার্ড।
‎উদ্ধারকৃত অস্ত্র,গুলি ও টাকা এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা