• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই যুবক নিহত : এলাকায় শোকের মাতম লক্ষ্মীপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুব দল নেতার বিরুদ্ধে থানায় মামলা লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের থানায় জিডি প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন ———পানিসম্পদমন্ত্রী রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ লক্ষ্মীপুর কারা ফটকে মায়ের জন্য দাঁড়িয়ে থাকা দুই শিশুর ছবি ভাইরাল। নেপথ্যের কাহিনী ২০ লাখ টাকা পূঁজি দিয়ে কোটি টাকার খামার গড়লেন লক্ষ্মীপুরের লিটন ১৮ মাসের কাজ ৮ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কাজ কখন শেষ হবে কেউ জানেনা লক্ষ্মীপুরের রায়পুরের মার্চেন্ট একাডেমিতে ভুলসেটে এস এসসি পরীক্ষা ৭৬০ পরীক্ষার্থীর ফলাফল নিয়ে শংকা

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. হানিফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
রবিবার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল বারেকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল হানিফের। রবিবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল বারেক ক্ষিপ্ত হয়ে হানিফকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা হানিফকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই হানিফের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে রায়পুর থানা পুলিশ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধরের ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আব্দুল বারেক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা