• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই যুবক নিহত : এলাকায় শোকের মাতম লক্ষ্মীপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুব দল নেতার বিরুদ্ধে থানায় মামলা লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের থানায় জিডি প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন ———পানিসম্পদমন্ত্রী রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ লক্ষ্মীপুর কারা ফটকে মায়ের জন্য দাঁড়িয়ে থাকা দুই শিশুর ছবি ভাইরাল। নেপথ্যের কাহিনী ২০ লাখ টাকা পূঁজি দিয়ে কোটি টাকার খামার গড়লেন লক্ষ্মীপুরের লিটন ১৮ মাসের কাজ ৮ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কাজ কখন শেষ হবে কেউ জানেনা লক্ষ্মীপুরের রায়পুরের মার্চেন্ট একাডেমিতে ভুলসেটে এস এসসি পরীক্ষা ৭৬০ পরীক্ষার্থীর ফলাফল নিয়ে শংকা

প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন ———পানিসম্পদমন্ত্রী

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন
———পানিসম্পদমন্ত্রী
“প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই তিনি তা পর্যায়ক্রমে জনগণের সামনে তুলে ধরছেন এবং বাস্তবায়ন করছেন। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড”— এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই লক্ষ্মীপুরের ১২৫১ পরিবারের কার্ডে আড়াই হাজার টাকা করে প্রদান করা হবে। প্রতি মাসেই তারা এই সহায়তা পাবেন। সরকারের পক্ষ থেকে পরিবারগুলোর জন্য এটি একটি সহায়ক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। খাল ও নদীর সংযোগ পুনঃস্থাপন এবং জলাবদ্ধতা নিরসনও সেই পরিকল্পনার অংশ ছিল বলে জানান তিনি। অনুষ্ঠানে ১২৫১ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় হয়ে টাকার মেসেজ পৌঁছে যায়। এতে উপকারভোগী পরিবারগুলোর মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
এসময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এইচ এম মেহেদী, পুলিশ সুপার আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু,ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি. জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা