• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই যুবক নিহত : এলাকায় শোকের মাতম লক্ষ্মীপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুব দল নেতার বিরুদ্ধে থানায় মামলা লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের থানায় জিডি প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন ———পানিসম্পদমন্ত্রী রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ লক্ষ্মীপুর কারা ফটকে মায়ের জন্য দাঁড়িয়ে থাকা দুই শিশুর ছবি ভাইরাল। নেপথ্যের কাহিনী ২০ লাখ টাকা পূঁজি দিয়ে কোটি টাকার খামার গড়লেন লক্ষ্মীপুরের লিটন ১৮ মাসের কাজ ৮ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কাজ কখন শেষ হবে কেউ জানেনা লক্ষ্মীপুরের রায়পুরের মার্চেন্ট একাডেমিতে ভুলসেটে এস এসসি পরীক্ষা ৭৬০ পরীক্ষার্থীর ফলাফল নিয়ে শংকা

কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সাঞ্জু’। বলিউড সুপার স্টার আমির খানের অভিনয় করার কথা ছিল নাকি এই ছবিটিতে। গুঞ্জন আছে আমির এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ‘সাঞ্জু’র ট্রেলার মুক্তির সময় পরিচালক রাজকুমার হিরানি বলেছেন, ‘সুপারস্টার আমির খান ‘সাঞ্জু’ চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন।’ পরে অবশ্য খোলাসা করে বলেছেন আমির খান নিজেই।

গত সপ্তাহে এক অনুষ্ঠানে আমির খানকে এই গুজবের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘হিরানি আমাকে ‘সাঞ্জু’ ছবিতে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। এটি একটি চমৎকার চরিত্র এবং পিতাপুত্রের সুন্দর সম্পর্কের গল্প। কিন্তু সাঞ্জুর ভূমিকা অবিশ্বাস্য। আমি রাজুকে বললাম, সঞ্জয় দত্তের ভূমিকা এতটাই দুর্দান্ত যে আমার হৃদয় জয় করে নিয়েছে। তাই এই ছবিতে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারব না। আর রণবীর কাপুর যেহেতু সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন।’

আমির খান আরও বলেন,‘ যখন দেখলাম আমার সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করার কোনো সুযোগ নেই। সুনীল দত্তের চরিত্রটি একজন বয়স্ক ব্যক্তির চরিত্র। আগে আমি ‘দাঙ্গাল’ সিনেমায় বয়স্ক চরিত্রে অভিনয় করেছি। এখন আবার যদি বয়স্ক চরিত্রে অভিনয় করি, তাহলে চলচ্চিত্র শিল্পের লোকেরা আমাকে আর যুবক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেবে না। তারা ভাববে আমি বয়স্ক চরিত্রে অভিনয়ের জন্যই উপযুক্ত। আর এ জন্যই আমি ‘সাঞ্জু’ চলচ্চিত্রে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি।’

রাজকুমার হিরানি ‘সাঞ্জু’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। সঞ্জয় দত্তের জীবনী নির্ভর এই চলচ্চিত্রে প্রযোজনা করেছেন বিন্দু বিনদ চোপড়া। সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিটি ২৯ জুন মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা