দৈনিক বাংলার মুকুল পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি:
লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার ৬ জুন ২০২৬ সংখ্যায় আমি মোঃ হারুন মোল্যাহ, পিতা- মৃত ফয়েজ মোল্যাহ সাং পূর্ব দিঘলী, মোল্যা বাড়ি,উপজেলা- চন্দ্রগঞ্জ জেলা- লক্ষ্মীপুরের বিরুদ্ধে “মাত্র ছয় বছরে বিপুল সম্পদের মালিক।প্রতিবেশির জমি দখল করে করলেন ঘর” শিরোনামে যে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে তা অনলাইন ও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে আমার সম্মান হানির চেষ্টা করা হযেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি একজন সহজ সরল আইন মান্যকারি ও পেশায় একজন ব্যবসায়ী। আমার বাড়িতে মৃত সৈয়দ আহাম্মদের সন্তান লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবি ও দিঘলী ইউনিয়নের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সামছুদ্দিন ও তার ভাই মহি উদ্দিনের সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উল্লেখিত ব্যাক্তিদ্বয়ের ঘরের সাথে আমাদের মালিকানাধীন দেড় শতাংশ জমি রয়েছে। যাহা তাদের প্রয়োজনে তারা আমাদের সাথে পরামর্শ করে মৌখিক এওয়াজ করে গত কয়েক বছর আগে দুটি টয়লেট নির্মাণ করে দখলে নেয়। তখন কথা ছিল তারা আমাদের ঘরের সাথে থাকা তাদের পৌনে এক শতাংশ জমি আমাদের দিবে ও বাকী জমিও আমাদের পছন্দের জায়গায় বুঝিয়ে দিবে। আমাদের জমি তাদের আযত্বে নেওয়ার পর থেকে ৎারা আমাদের জমি দখল বুঝিয়ে দিতে নানা তাল বাহানা করে যাচ্ছে। বিগত দিনে তারা আওয়ামী লীগের চত্রছায়ায় থাকায় দলীয় প্রভাব দেখিয়ে আমাদেরকে জমি বুঝিয়ে দেয়নি। সরকার পরিবর্তন হলেও তারা আগের দাফট চালিয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে বারবার ধর্ণা দিলেও তারা আজকাল করে করে সময় ক্ষেপন করে যাচ্ছে। এ ছাড়াও এডভোকেট সামছুদ্দিন মোল্যাহ আমাদের সহ বাড়ির অনেকের জমিতে জোর পূর্বক দখল করে রেখেছে। আমরা পুরো বাড়ি পরিমাপের জন্য বার বার দাবি তুললেও সামছুদ্দিন মোল্যা আওয়ামী লীগ নেতা ও আইনজীবি হওয়ার দাফটে আজকাল করে সময় ক্ষেপন করে যাচ্ছে। আমরা বাড়ির সকল বাসিন্দা তাদের দুই ভাইযের কাছে চরম অসহায় হয়ে জীবন যাপন করছি। সম্প্রতি আমি আমার রান্না ঘর তৈরি করার জন্য এডভোকেট সামছুদ্দিন মোল্যার সাথে পরামর্শ করে আমাদের জমির বিনিময়ে আমার ঘরের পাশে থাকা তাদের পৌনে এক শতাংশ জমিনের উপর আমার রান্না ঘর নির্মাণ করি।
আমি রান্না ঘর নির্মানের পর তারা আমাদের অবশিষ্ট পৌনে এক শতাংশ জমিন বুঝিয়ে দেওয়ার ভয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ সহ নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
আমি তাদের এই ন্যাকরকার জনক অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।সে সাথে সাথে এহেন অপপ্রচারে কেউযেন বিভ্রান্ত না হন সে অনুরোধ করছি।
বিনীত ঃ মোঃ হারুন মোল্যাহ
পূর্ব দিঘলী, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।